কাফে কালু বালা কুলহু আল্লা
লা শরিক সে পাক জাতে।
আজব সৃষ্টি করলেন বারিনিজ কুদরতে।।
খোদা একা থাকতেন নিরঞ্জনে
চিন্তা করলেন মনে মনে
এসকে জোরে, পাঁচবিন্দু ঘাম প’ল ঝরে
শরীর হইতে।।খোদার অঙ্গ হতে ঝরিল অম্বু
পাঁচ চিজ হইল বিম্বু,
আরশ কুরসি লহু কলব হইল
পাঁচ চিজেতে।।পাঁচ ধারে ছিলো পাক পাঞ্জাতন
মধ্যে ছিলো খোদার আসন
শূন্যাকারে একেশ্বরে ছিলো
খোদার অঙ্গেতে।।ধরে সিরাজ সাঁইয়ের চরণ
কয় দীনের অধীন লালন
ফেলো না গোলমালে
রোজ হাসরে রেখো সাথে।।
কাফে কালু বালা কুলহু আল্লা
- Sub Title: লা শরিক সে পাক জাতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 44
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাজো রে বাঁশরি, বাজো
- Sub Title: সুন্দরী চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো
আপন মন তোর কে আছে
- Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া
সূর্যের আগম পায় যে-জনা
- Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা
আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে
- Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী
- Sub Title: হাসি খেলি রে মনের সুখে
তোরা কে দেখিবে আয় এসেছে নূতন মাতাল
- Sub Title: শুড়ির মদ খায় না মাতাল আপন মদ আপনি বানায়
শ্ৰীহরিনামের তরী পার করিবে গো
- Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
তোরে কে শিখাইলো গো নিদারুণ মান
- Sub Title: বারে বারে শ্যামকে ধনি কইলে অপমান ধু
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ
- Sub Title: এ দয়া তোমার মনে রবে চিরদিন
জ্বাল ঘরে চটিলে হয় সে জাতনাশা
- Sub Title: তার কি ছাড় আশার আশা
শিউলি-তলায় ভোরবেলায়
- Sub Title: কুসুম কুড়ায় পল্লী-বালা
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা
- Sub Title: নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা
বাংলা
English 
Comments