“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন রে আত্মতত্ব না জানিলে
মন রে আত্মতত্ব না জানিলে
  • Sub Title: ভজন হবে না পড়বি গোলে

মন রে আত্মতত্ব না জানিলে।
ভজন হবে না পড়বি গোলে।।

আগে জান গে কালুল্লা
আইনাল হক আল্লা
যারে মানুষ বলে;
পড়ে ভূত মন আর হস্‍ নে বারংবার
একবার দেখ না প্রেমনয়ন খুলে।।

আপনি সাঁই ফকির
আপনি হয় ফিকির
ও সে নীলের ছলে;
আপনা রে আপনি, ভুলে রব্বানি
আপনি ভাসে আপন প্রেমজলে।।

লা ইলাহা তোন
ইল্লাল্লাহ জীবন
আছে প্রেমযুগলে;
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনার আজ আপনি ভুলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওলো শেফালি, ওলো শেফালি
ওলো শেফালি, ওলো শেফালি

ওলো শেফালি, ওলো শেফালি

  • Sub Title: আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি
রাখ কি মার এই দয়া কর
রাখ কি মার এই দয়া কর

রাখ কি মার এই দয়া কর

  • Sub Title: থাকি না যেন তোমারে ভুলিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন