“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
  • Sub Title: লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে

লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে।
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।।

গঙ্গায় রইলে গঙ্গাজল হয়
গর্তে গেলে কূপজল কয়
বেদ বিচারে।
তেমনি সাঁই এর বিভিন্ন নাম
জানায় পাত্র অনুসারে।।

আপন ঘরে আপনি ঘরী
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে।
আপনি করে ম্যাজেস্টারি
আপন পায়ে বেড়ি পরে।।

একেতে বয় অনন্ত ধারা
তুমি আমি নাম বেওয়ারা
ভবের পরে।
লালন কয়, এই আমার আমি
জানলে ধাঁধাঁ যেত দুরে।।

শিল্পীঃ- সুদীপ্ত শেখর মৃধা

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মানুষ  লুকালো কোন শহরে
মানুষ লুকালো কোন শহরে

মানুষ লুকালো কোন শহরে

  • Sub Title: এবার মানুষ খুইজে পাইনা তারে
জন্ম নিলা নুরের নবি
জন্ম নিলা নুরের নবি

জন্ম নিলা নুরের নবি

  • Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
তোলন-নামন পিছন-সামন
তোলন-নামন পিছন-সামন

তোলন-নামন পিছন-সামন

  • Sub Title: বাঁয়ে ডাইনে চাই নে চাই নে
কত সে জনম কত সে লোক
কত সে জনম কত সে লোক

কত সে জনম কত সে লোক

  • Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন