ললিতা সখি কই তোমারে
মন দিয়েছি যারে।
লোকে বলে বলুক মন্দলোকের কথায় যাবো না ফিরে।।
তোমরা সখি বুঝাও যতো
মন আমার পাগলের মতো
না দেখিলে তারে;
আমি ভুলিব মনে করি
অন্তর যে ভোলে না মোরে।।আমি যখন রাঁধতে বসি
কালা তখন বাজায় বাঁশী
নিকুঞ্জ কাননে;
আমার শ্বাশুরি ননদী ঘরে
কেমন করে যাই বাইরে।।ঐ কালা কী মন্ত্রে মন ভোলালো
এখন আমার ঘরে থাকা দায় হলো
বলো সখি কি করিরে;
লালন বলে তাইতে রাধা কুলশীলে
যাবে না ঘরে সে ফিরে।।
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
- Sub Title: সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
খোদা রয় আদমে মিশে
- Sub Title: কার জন্য মন হলি হত
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
- Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
আর কি আশা পুরিবে আমার
- Sub Title: দারুণ বিধি হইল বাদি
তোরে করি গো মানা জলের ঘাটে এগো সখী একেলা যাইও না
- Sub Title: কলিযুগের বধূ তোমরা নিষেধ কিছু মান না
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
- Sub Title: শাশুড়ি কি হয় গো
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল
- Sub Title: বসন্তে সৌরভের শিখা জাগল
কে নিবি ফুল কে নিবি ফুল
- Sub Title: টগর যূথী বেলা মালতী
তাহার প্রেমে কে ডুবে আছে
- Sub Title: চাহে না সে তুচ্ছ সুখ ধন মান-
ঐ শুনো বংশী ঘাটে
- Sub Title: শুনি বংশীধ্বনি কুলকামিনী আমরা উন্মাদিনীর মত হই চি
বাংলা
English 
Comments