“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 হলাম নারে রসিক ভেয়ে
হলাম নারে রসিক ভেয়ে
  • Sub Title: না জেনে রসের ভেয়ান

হলাম নারে রসিক ভেয়ে।
না জেনে রসের ভেয়ান

মরতে হল গরল খেয়ে৷
গোসাইর লীলা চমৎকার
বিষেতে অমৃত পোরা
অসাধ্যকে সাধ্য করা
ছুঁলে বিষ উঠে ধেয়ে।
দুগ্ধে যে মন থাকে ননী
ভেয়ানে বিভিন্ন জানি
সুধা অমৃত বয় তেমনি
গরলে আছে ঢাকিয়ে।
দুগ্ধে জলে যদি মেশায়
হংস হলে সেই বেছে খায়
লালন বলে, আমি সদায়
আমোদ করি জল হদ নিয়ে।।

————
লালন-গীতিকা, পৃ. ৮৭-৮৮

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 ফেরেব ছেড়ে কর ফকিরি
ফেরেব ছেড়ে কর ফকিরি

ফেরেব ছেড়ে কর ফকিরি

  • Sub Title: দিন তোর হেলায় হলো আখিরি
 কে বুঝিতে পারে কুদরতি
কে বুঝিতে পারে কুদরতি

কে বুঝিতে পারে কুদরতি

  • Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
 চাঁদ-বদনে বল গো সাঁই
চাঁদ-বদনে বল গো সাঁই

চাঁদ-বদনে বল গো সাঁই

  • Sub Title: বান্দার এক দমের ভরসা নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন