সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদ-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়।দুগ্ধে জল মিশাইলে
বেছে খায় রাজহংস হলে
কার সাধ যদি হয় সাধন-বলে
হয় সে হংসরাজের ন্যায়।
মানুষে মানুষের বিহার
মানুষ হইলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশ-দেশান্তর
পিড়েয় পেঁড়োয় খবর পায়।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে।
দরবেশ সিরাজ সাঁই দেয় অমনি শিক্ষে
বোকা লালন সঙ নাচায়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৪; লালন-গীতিকা, পৃ. ৭২-৭৩; লালন ও তাঁর গান, পৃ. ৮৪-৮৫
কথান্তর :
ও কি সামান্যে তার মর্ম পাওয়া যায়।
ও তার হদি কমলে উদয় হলে অজান খবর জানা যায়৷
দুধে যেমন ননী থাকে
ধরে খায় রাজহংস হয়ে
কারো মন যদি চায় সাধু হতে
ঐ সে রাজহংস সে কয়।
পাথরেতে অগ্নি থাকে
বাইর কর ্যা ন্যাও ঠুকরী ঠুকে
বোকা লালন চাঁদ তাই কয়
সামান্যে কি তার মর্ম পাওয়া যায়।।হারামণি, ১ম খণ্ড, পৃ. ১১৭-১৮; ৫ম খণ্ড, পৃ. ৮০। এরূপ অসম্পূর্ণ ও বিকৃত পাঠ গ্রহণযোগ্য হতে পারে না।
সামান্যে কি তার মর্ম জানা যায়
- Sub Title: হৃদ-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 218
লালন গীতি এর নতুন প্রবন্ধ
এ বড় আজব কুদরতি
- Sub Title: আঠরো মোকামের মাঝে
কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
- Sub Title: গুরু চরণ, তারণ তরী ধরোরে অকপটে
কে তোর মালেক চিনলি না রে
- Sub Title: মন তোর এমন জনম কি আর হবে রে
উবুদ করা নদী দেখলাম ভাই
- Sub Title: আসমানে তার তোলি
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়
গৌর প্রেম করবি যদি ও নাগরী
- Sub Title: কূলের গৌরব আর কোরনা
যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়
- Sub Title: আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়
শ্রীরূপের সাধন আমার কৈ হল
- Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
- Sub Title: মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা
দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
জান গা মানুষের করণ কিসে হয়
- Sub Title: ভুল না মন বৈদিক রাগের ভোলে
বাংলা
English