“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগে কে জানে গো এমন হবে
আগে কে জানে গো এমন হবে
  • Sub Title: গৌরপ্রেম করে আমার

আগে কে জানে গো এমন হবে।
গৌরপ্রেম করে আমার
কুলমান যাবে।।

ছিলাম কুলের কুলবালা
প্রেমফাঁদে বাঁধলো গলা
টানলে তো আর না যায় খোলা
বললে কে বোঝে।।

যা হবার হলো আমার তাই
এখন আমি এই বর চাই
যাতে মজেছি তাই যেন পাই
লালন বলে কুলবালাই গেলো ভবে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন