“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
  • Sub Title: তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে

গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে।
তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে।।

তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ববশে রয়
তোমার কৃপাতে।।

যন্ত্রেতে যন্ত্রী যেমন
যেমত বাজায় বাজে তেমন
তেমনি যন্ত্র আমার মন
বোল তোমার হাতে।।

জগাই মাধাই দস্যু ছিল
তারে গুরুর কৃপা হল
অধীন লালন দোহাই দিল
সেই আশাতে।।

লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২৬-২৭;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৩;
লালন-গীতিকা, পৃ. ৩১৭-১৮

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কে যাও রে সোনার মদিনায়
কে যাও রে সোনার মদিনায়

কে যাও রে সোনার মদিনায়

  • Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
ঘোর তিমির ছাইল
ঘোর তিমির ছাইল

ঘোর তিমির ছাইল

  • Sub Title: রবি শশী গ্রহ তারা
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি

আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি

  • Sub Title: যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন