“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
  • Sub Title: সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা

অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা।
সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা।।

বারি নামে বার এলাহি
নাইরে তার তুলনা নাহি
সহস্রদল পদ্মে সেহি
মৃণাল-গতি বহে ধারা।।

ছায়াহীন এক মহামুনি
বলবো কিরে তার করণি
প্রকৃতি হয়ে আছেন তিনি
হলেন বারি সেধে অমর গোরা।।

আসমানে বরিষণ হলে
দাঁড়ায় জল মৃত্তিকাস্থলে
লালন ফকির ভেবে বলে
ও সে মাটি চিনবে ভাবুক যারা।।

শিল্পীঃ- টুনটুন ফকির

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
দেখ না আপন দেল-মন ধুড়ে
দেখ না আপন দেল-মন ধুড়ে

দেখ না আপন দেল-মন ধুড়ে

  • Sub Title: দিন-দোনের মালিক সে যে আছে ধড়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন