“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
  • Sub Title: সামান্যে কি পারবি তোরা

ও গৌরের প্রেম রাখিতে
সামান্যে কি পারবি তোরা।

কুলশীল ইস্তফা দিয়ে
হতে হবে জেন্তে মরা৷
থেকে থেকে গোরার হৃদয়
কত ভাব হয় গো উদয়
ভাব জেনে ভাব দিতে সদায়
জানবি কঠিন কেমন ধরা।
পুরুষ-নারীর ভাব থাকিতে
পারবি কি সে ভাব রাখিতে
আপনার আপনি হয় ভুলিতে
যে জন গৌর-রূপ নিহারা।
গৃহে ছিলি ভালই ছিলি
গৌর-হাটায় মরতে গেলি
লালন বলে, কি আর বলি
দুকুল যেন হোসনে হারা।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১দ//.
‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে “কুলশীল ত্যাগ করিয়ে হতে হবে জ্যান্তে মরা” এবং আতভাগের ২য় চরণে “গৌর ভজিয়ে মরতে এলি”– এরূপ পাঠভেদ আছে।– পৃ. ২২১-২২

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবনদীর ঢেউ দেখিয়া
ভবনদীর ঢেউ দেখিয়া

ভবনদীর ঢেউ দেখিয়া

  • Sub Title: ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া চি
বোঝালে বোঝে না মনরায়
বোঝালে বোঝে না মনরায়

বোঝালে বোঝে না মনরায়

  • Sub Title: আইনমত নিরিখ দিতে বেজার হয়
সোনার বাংলার ঘরে ঘরে
সোনার বাংলার ঘরে ঘরে

সোনার বাংলার ঘরে ঘরে

  • Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন