“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ভাল রে এক ব্যাধ বটে
ভাল রে এক ব্যাধ বটে
  • Sub Title: হাওয়ায়

ভাল রে এক ব্যাধ বটে
হাওয়ায়

ফাঁদ পেতেছে।
সে ফাঁদ দেখে ভয়ঙ্কর
প্রাণে বাঁচা ভার
সেই ফাঁদে বেঁধেছে।।

ঝুলায়ে ফাঁদের শিকলা
ব্যাধ ব্যাটা দেয় পাহারা
লোভের চার খাটায়ে।
কত ব্রহ্মা বিষ্ণু নর নারায়ণ
সেই ফাঁদে বেঁধেছে।।

কি কব সেই ফাঁদের কথা
কাক মারিতে কামান পাতা
আরম্ভ
করেছে।
কত লোভী কামী যাচ্ছে মারা
চার খাবারই আশে।।

সিরাজ সা দরবেশের বচন
জন্ম-মৃত্যু ফাঁদ রে লালন
ভাড়াবি
কেমনে।
যে জন জেন্দা মরে খেলতে পারে
সেই সেরে
গিয়াছে।।

————
৩৩৩. বাউল কবি লালন শাহ
পৃ. ১৩৫
এই আঙ্গিকে লালনের আরও
কয়েকটি গান আছে। এতে ছোট-বড়
পাঁচ চরণের স্তবক আছে। এর ছন্দ-রীতি খখক খক।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

  • Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

  • Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল
ভালোবাসার ছলে আমায়
ভালোবাসার ছলে আমায়

ভালোবাসার ছলে আমায়

  • Sub Title: তোমার নামে গান গাওয়ালে
 মরে ডুবতে পারলে হয়
মরে ডুবতে পারলে হয়

মরে ডুবতে পারলে হয়

  • Sub Title: যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন