চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে।
আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
চাঁদে চাঁদে ঘেরা ওই আভরণে।।গৌরচাঁদ শ্যাম চাঁদেরই আভা
কটি চন্দ্র জিনিয়ে শোভা
রূপে মুনির মন করে আকর্ষণ
ক্ষুধা শান্ত সুধা বরিষণে।।গোলকের চাঁদ গোকুলেরই চাঁদ
নদীয়ায় গৌরাঙ্গ সেহি পূর্ণচাঁদ
আর কী আছে চাঁদ, সে আর কেমন চাঁদ
আমার ওই ভাবনা মনে মনে।।লয়েছি এই গলে গৌর চাঁদের ফাঁদ
আবার শুনি আছে পরম চাঁদ
থাক সে চাঁদের গুণ, ভেবে কয় লালন
আমার নাই উপায় চাঁদ গৌর বিনে।।
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
- Sub Title: আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
আনন্দ রয়েছে জাগি ভুবনে
- Sub Title: তুমি সদা নিকটে আছ ব’লে
ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
- Sub Title: কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়
শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর বাজিল কানে
- Sub Title: প্ৰাণসই বাজল বাঁশি গহিন কাননে
নবির গুণ আর বলব কারে
- Sub Title: নবির আউয়াল কলিমায়
কেন মরলি মন ঝাঁপ দিয়ে
- Sub Title: তোর বাবার পুকুরে
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- Sub Title: জাগো অনশন-বন্দী ওঠ রে যত
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
- Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন
- Sub Title: এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি
অচিন দেশের মাঝি ভাই
- Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে
- Sub Title: জগতজনহৃদয়ধন চাহি তব পানে
কি শুনি মধুর ধ্বনি গো সখী
- Sub Title: কোন না নাগরে ধরিয়া অধরে এমন অমৃত নাম
বাংলা
English 
Comments