“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সে রূপ দেখবি যদি
সে রূপ দেখবি যদি
  • Sub Title: সরল হয়ে থাক

সে রূপ দেখবি যদি নিরবধি
সরল হয়ে থাক।
আয় না চলে ঘোমটা ফেলে

নয়ন ভরে দেখ।।

সরল ভাবে যে তাকাবে
অমনি সে রূপ দেখতে পাবে।
রূপেতে রূপ মিশে যাবে
ঢাকনি দিয়ে ঢাক।।

চাতক পাখির এমনি ধারা
অন্য বারি খায় না তারা।
প্রান থাকিতে জ্যান্তে মরা
ঐ রূপ ডালে বসে ডাক।।

ডাকতে ডাকতে রাগ ধরিবে
হৃৎকমল বিকশিত হবে।
লালন বলে সেই কমলে
হবে মধুর চাক।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আবার মোরে পাগল করে দিবে কে
আবার মোরে পাগল করে দিবে কে

আবার মোরে পাগল করে দিবে কে

  • Sub Title: হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে
সখা, সাধিতে সাধাতে কত সুখ
সখা, সাধিতে সাধাতে কত সুখ

সখা, সাধিতে সাধাতে কত সুখ

  • Sub Title: তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ
ওই কথা বলো, সখী, বলো আরবার
ওই কথা বলো, সখী, বলো আরবার

ওই কথা বলো, সখী, বলো আরবার

  • Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার
বন্ধু সর সর
বন্ধু সর সর

বন্ধু সর সর

  • Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন