“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গৌর আমার কলির আচার বিচার
গৌর আমার কলির আচার বিচার
  • Sub Title: কী আইন আনিলে

গৌর আমার কলির আচার বিচার
কী আইন আনিলে।
কিভাবে বিয়োগী হইয়া বৈরাগী গৌর

কুলের আচার-বিচার সব ত্যাজিলে।।

হরি বলে গৌর রাই প্রেমে আকুল হয়
নয়নের জলে বদন ভেসে যায়
দেখে উহার দশা, সবাই জ্ঞান নৈরাশা
আপনি কেঁদে জগতকে কাঁদালে।।

এ ভাব জীবের সম্ভব নয়, দেখে লাগে ভয়
চণ্ডালেরে প্রভু আলিঙ্গন দেয়
নাই জাতের বোল, বলে হরিবোল
বেদ পুরানাদি সব ছাড়িলে।।

গৌর সিংহের হুংকার ছাড়েন বারেবার
নদীয়াবাসী সব কাঁপে থরোথর
প্রেমতত্ত্ব, রাগতত্ত্ব জানালে সব অর্থ
লালন কয় ঘটলো না মোর কপালে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আয় গো যাই নবীর দ্বীনে
আয় গো যাই নবীর দ্বীনে

আয় গো যাই নবীর দ্বীনে

  • Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
 পারে যাবি কি ধরে রে মন
পারে যাবি কি ধরে রে মন

পারে যাবি কি ধরে রে মন

  • Sub Title: যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন