“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান
নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান
  • Sub Title: রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম

নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান।
রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম।।

বরজোখ ব্যতীত সেজদা, কবুল করে না খোদা
সকলি হবে বে-ফায়দা বেজার হবে সোবাহান
রূপ না দেখে বসে কূপে কারে ডাক মোমিন চাঁদ।।

আলহামদু কুলহুআল্লাহ এই দেহেতে আছে মিলা
আত্বাহিয়াতো আত্মায় আল্লা? তিনে দেহ বর্তমান
মানবদেহে বিরাজ করে খোদ খোদা সোবাহান।।

লাহুত, লাসুত, জবরুত, মালকুত7, তাঁর উপরে আছে হাহুত।
কোরানে রয়েছে সাবুদ পড়ে করো অভিধান
নয় দরজা তালা মেরে বরজোখের করো ছুরান।।

স্বরূপ যাবে বলে, মুর্শিদের দয়া হলে
জবরুতের পর্দা খুলে দেখায় সেরূপ বর্তমান
সিরাজ সাঁই বলেরে লালন, আর কবে তোর হবে জ্ঞান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু আয় আয়রে আয়
বন্ধু আয় আয়রে আয়

বন্ধু আয় আয়রে আয়

  • Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো

জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো

  • Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন

কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন

  • Sub Title: কি আচানক রূপমাধুরী এমন দেখি নাই কখন চি
বাইজ নারে আর শ্যামের বাঁশি
বাইজ নারে আর শ্যামের বাঁশি

বাইজ নারে আর শ্যামের বাঁশি

  • Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন