“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
  • Sub Title: অচিনকে চিনবো ঐ বরজখ ধরে

জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
অচিনকে চিনবো ঐ বরজখ ধরে।

নবুয়তে সব অদেখা তপ জপ বেলায়েত
দীপ্ত করে দেখা নজরে।।

বরাজখে আর এবে নাহি নেহারা
আখেরে সাঁইর রূপ চিনবে না তারা
নবী বলছে বারে বার
জানা গেল তার
হাদিস-মাঝারে।।

সেই প্ৰমাণ এখানে জানি
অদেখারে দেখে কেমনে চিনি
যদি চেনা যায়
তার বিধি হয়
আরেক জনকে সত্য বিশ্বাস করে।।

যে ভজে মুর্শিদ সেই জানতে পায়
লালন ফকির কয়
আরেক বাধা হয়
বস্তু চিনে নামে পেট কি ভরে।।

———
লালন-গীতিকা, ১৯৭-৯৮

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল
কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল

কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল

  • Sub Title: জেন্দা দেহে মরন্দার বেশ বোরকা তাজ আর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন