“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কে আজ কোপীন পরালে তোরে
কে আজ কোপীন পরালে তোরে
  • Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে

কে আজ কোপীন পরালে তোরে।
তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে।

একা পুত্র তুই রে নিমাই
অভাগিনীর আর কেহ নাই
কি দোষে আমায়
ছেড়ে রে নিমাই
ফকির হ’লি এমন বয়সে রে।
মনে ইহাই ছিল তোরি
হ’বি রে পথের ভিখারী
তবে কেন বিয়ে।
করলি পরের মেয়ে
কেমনে আমি আজ রাখবো ঘরে।
ত্যাজ্য করে মাতাপিতা
কি ধর্ম আর করবি কোথা
মায়ের কথায় চল
কোপীন খুলে ফেল
লালন কয়, যেরূপ যার মায়ে কয় রে।।

————
লালন-গীতিকা, পৃ. ২২০-২১

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 খাকে গড়লো পিঞ্জিরে
খাকে গড়লো পিঞ্জিরে

খাকে গড়লো পিঞ্জিরে

  • Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
 আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই
আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই

আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই

  • Sub Title: আমার কানাই নাই নন্দের গৃহে, আর তো সে ভাবও নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন