মানবদেহের ভাব জেনে কর সাধনা।
দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
কিছু হবে না।।মুণ্ডেতে ‘মিম’ আলো
‘হে’তে মগজ ছিল
‘তে’ ‘যে’ তে দুই কান জানা গেল
‘আয়েন’ ‘গায়েনে’ দুই নয়না।।অধর যুগলে ‘লাম’ ‘মিম’
সর্ব অঙ্গে ‘আলেফে’র চিন
আরও দু বাজুতে ‘সিন’ ‘ছিন’
মুখেতে ‘বে’র গঠনা।।‘লাম’ ‘আলিফ’ নাসিকাখানি
‘ছিয়া’তে দুই কন্ঠধ্বনি
‘মিমে’ হয় জেকের ধ্বনি
‘হে’ তে হাড়ের গঠনা।।‘ফে’তে ফোঁফড়া পানি পুরা
‘কাফে’তে কলিজা ঘিরা
আরও বড় ‘কাফ’ নাড়িতে ঘিরা
‘জে’তে দমের ঠিকানা।।‘তই’ ‘জই’ তিল্লিতে ছিল
‘ছোয়াত’ ‘দোয়াত’ হৃদে রাখিল
‘নফস’তে ‘নু’ হরফ হল
রূপেতে ভেদ যায় জানা।।আরও টিমটিমারী ‘হামজা’ আরে
জেনে নেও মুরশিদের ধারে
‘দাল’ ‘জাল’ দুই জানুর ‘পরে
দলিতে তার নিশানা।।দশ হরফে সাধনের গতি
সাধনে জ্বলে জ্ঞানের বাতি
নিষ্ঠায় রেখ রতি মতি
গুরু কর ভজনা।।আরও লাহুত নাছুত মলকুত জবরুত
ছয় লতফা ঐ দেহে মজুত
দরবেশ লালন কয়, দিয়াছে মাবুদ
এই ‘জি’তে কেন খোঁজ না।।
মানবদেহের ভাব জেনে কর সাধনা
- Sub Title: দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 68
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা ঝরে পড়া ফুলদল
- Sub Title: ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী
- Sub Title: কেন নয়নে আসে বারি
আপনার আপন খবর নাই
- Sub Title: গগনের চাঁদ ধরব বলে
এগো সই কি দেখিলাম চাইয়া
- Sub Title: ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধুরে থইয়া
যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া
- Sub Title: তুমি যদি ছেড়ে যাবে রঙের খেলা ভঙ্গ হবে
তোমারে কি দিয়া পূজি ভগবান
- Sub Title: আমার বলে কিছু নাহি হরি
কামিনীর গহিন সুখ সাগরে
- Sub Title: দেখরে দেখ নিশান উড়ে
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
- Sub Title: শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
গৌরচান্দ বিনে আর করুণা পাথার
- Sub Title: সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে চি
ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই
- Sub Title: এগো কৰ্ণমূলে প্রবেশিয়া দংশিল আমারে গো সই-
খুঁজে ধন পাই কি মতে
- Sub Title: পরের হাতে ঘরের কলকাটি।১
আমরা নূতন প্রাণের চর হা হা
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
বাংলা
English 
Comments