“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেল-দরিয়ায় ডুবে দেখ না
দেল-দরিয়ায় ডুবে দেখ না
  • Sub Title: অতি অজান খবর যাবে জানা

দেল-দরিয়ায় ডুবে দেখ না।
অতি অজান খবর যাবে জানা।।

ত্রিবেণীর পিছল ঘাটে
বিনে হাওয়ায় মৌজা ওঠে
উত্তরায় পানি নাই, ভিটে ভেসে যায়
শুনলে কি পাবি কারখানা।।

আলখানার শহর ভারি
তাহে আজব কারিগিরি
বোবায় কথা কয়, কালায় শুনতে পায়
আন্ধলায় পরখ করছে সোনা।।

কইবার যোগ্য নয় কথা
সাগরে ভাসে জগৎমাতা
লালন বলে মার উদরে, পিতা জন্মে
পত্নীর দুগ্ধ খেল সে না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা

আর আমারে মারিস নে মা

  • Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন