“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
  • Sub Title: রসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী

দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
রসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী।।

পড়িলে আউজুবিল্লা
দূরে যায় কি লানতুল্লা
মুর্শিদরূপ যে করে হিল্লা
শংকা যায় তারই।।

অসৎ অভক্তজনা
তারে গুপ্তভেদ বলো না
বলিলেও সে মানিবে না
করবে অহংকারী।।

জাহের কথা সব সফিনায়
গুপ্তভেদ সব দিলাম সিনায়
এমনি মতন তোমরা সবাই
দিও সবারই।।

খলিফা আউলিয়া রইলে
যে যা বোঝো দিও বলে
লালন বলে রসুলের এই
নসিহত জারী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও কথা বলো না তারে
ও কথা বলো না তারে

ও কথা বলো না তারে

  • Sub Title: আমার কপাল-দোষে চপল সেজন
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি

ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি

  • Sub Title: যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া

ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া

  • Sub Title: নিশীথরাতের বাঁশি বাজে- শান্ত হও গো শান্ত হও
আন্ গো তোরা কার কী আছে
আন্ গো তোরা কার কী আছে

আন্ গো তোরা কার কী আছে

  • Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন