“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ-চকোরা
নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ-চকোরা
  • Sub Title: সূর্যের সুসঙ্গে কমল, কীরূপে হয় মিলন যুগল

নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ-চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল, কীরূপে হয় মিলন যুগল
জানলি নে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।।

স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ভবে, নপুংসক না সম্ভবে
যে লিঙ্গ ব্রহ্মাণ্ড পরে, কী দিব তুলনা তারে
রসিকজনা জানতে পারে, অরসিকের চমৎকারা।।

সামর্থাকে পূর্ণ জেনে বসে আছে সেই গুমানে
যে রতিতে জন্মে মতি সে রতির কী আকৃতি
যারে বলে সুধার পতি ত্রিলোকের সেই নিহারা।।

শোণিত শুক্র চম্পকলি, কোন স্বরূপ কাহারে বলি
ভৃঙ্গরতির কর নিরূপণ, চম্পাকলির অলি যে জন
গুরু ভেবে বলছে লালন, কিসে যাবে তারে ধরা।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
সখি কুঞ্জ সাজাও গো
সখি কুঞ্জ সাজাও গো

সখি কুঞ্জ সাজাও গো

  • Sub Title: আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোরা দেখ না রে মন দিব্যনজরে
তোরা দেখ না রে মন দিব্যনজরে

তোরা দেখ না রে মন দিব্যনজরে

  • Sub Title: চারিচাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন