“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জাল ফেলে মাছ ধরবে যখন
জাল ফেলে মাছ ধরবে যখন
  • Sub Title: কাতলা পোনা চুনো-চানা

জাল ফেলে মাছ ধরবে যখন।
কাতলা পোনা চুনো-চানা।
কেউ বাকি থাকে না তখন।।

হাডুম হুড়ুম দাডুম হুড়ুম
লাফালাফি করছো এখন।
আসছে শমন জেলে, খেপলা ফেলে
করে তুলে খালুই পূরণ।।

অগাধ জলে হেসে ভেসে।
উল্লাসে কাল করছে যাপন।
রাজার হুকুম হলে, আর কি চলে
শুনবে না সে কারো বারণ।।

সংসার জলে নানাবিধ
হইয়াছে মীনের গঠন।
ও তাই ভাবছি আমি, জগৎ স্বামী
একটা কেউ নহে বিস্মরণ।।

অধীন লালনের এই নিবেদন
ধরি সিরাজ সাঁইয়ের চরণ।
শমন ভয় এড়াবে, শান্তি পাবে।
পাপের পথে না করলে গমন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি পাগলিনী হইলাম যার লাগিয়া
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া

আমি পাগলিনী হইলাম যার লাগিয়া

  • Sub Title: এগো সে জনারে একেবারে এনে দেখাও না আনিয়া
তোমার মোহন রূপে কে রয় ভুলে
তোমার মোহন রূপে কে রয় ভুলে

তোমার মোহন রূপে কে রয় ভুলে

  • Sub Title: জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণমূলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন