“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে জন বৃক্ষমূলে বসে আছে
যে জন বৃক্ষমূলে বসে আছে
  • Sub Title: তার ফলের কি অভাব আছে

যে জন বৃক্ষমূলে বসে আছে।
তার ফলের কি অভাব আছে।।

কল্পবৃক্ষে যে-জন বসে রয়
বাঞ্ছা করলে সে ফল হাতে পায়
ভুবনজোড়া গাছের গোড়া
মূল শিকড় তলাতে আছে।।

গাছের গোড়ে বসে যে রয়
চৌদ্দ ভুবন সে দেখতে পায়
এ-কুল ও-কুল দু’কুল যায়
জনম হবে না পশুর মাঝে।।

ডাল নাই তার পাতা আছে
তিন ডালে জগৎ জুড়েছে
লালন বলে ভাবিস মিছে
ফুল ছাড়া ফল রয়েছে।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সাহারাতে ডেকেছে আজ বান
সাহারাতে ডেকেছে আজ বান

সাহারাতে ডেকেছে আজ বান

  • Sub Title: মরুভুমি হল গুলিস্তান দেখে যা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন