“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই
শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই
  • Sub Title: আড়ে দীঘে কত হবে কল্পনা করবা সাধ্য নাই

শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই।
আড়ে দীঘে কত হবে কল্পনা করবা সাধ্য নাই।।

সেই বৃক্ষের দুই অপূর্ব ডাল
তার এক ডালে প্রেম আর এক ডালে কাল
চার যুগেতে আছে সে ফুল
নাই টলাটল রতিময়।।

বলবো কীসে বৃক্ষের কথা
ফুলে মধু ফলে সুধা
এমন বৃক্ষ মানে যেবা
তার বলিহারি যায়।।

বিনা বীজে সেই যে বৃক্ষ
ত্রিজগতের উপলক্ষ
শাস্ত্রেতে আছে ঐক্য
লালন ভেবে বলে তায়।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি কি আনন্দ রে ভাই
আজি কি আনন্দ রে ভাই

আজি কি আনন্দ রে ভাই

  • Sub Title: ভক্তবৃন্দ সঙ্গে নাচে গৌরায়
 স্বরূপে রূপ আছে গিলটি করা
স্বরূপে রূপ আছে গিলটি করা

স্বরূপে রূপ আছে গিলটি করা

  • Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা
বড় নিগুমেতে আছেন গোঁসাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই

বড় নিগুমেতে আছেন গোঁসাই

  • Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই
মন তুমি সেই ভাবনা কর
মন তুমি সেই ভাবনা কর

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন