“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পড় ইবনে আবদুল্লা
পড় ইবনে আবদুল্লা
  • Sub Title: পড়লে যাবে জীবের মনের ময়লা

পড় ইবনে আবদুল্লা।
পড়লে যাবে জীবের মনের ময়লা।।

একরাহু বিসমে রাব্বেকা
আছে সুরা ত্রিশ পারা
নবিজি তা পড়ে না
জিবরাইল তা শোনে না
মোহর নবুয়ত দিলেন খোদাতালা।।

হিরা পর্বত গুহাতে
বসেছিলেন দীনের নবি মোসাহেদাতে
তথায় জিবরাইল হয়ে হাজির
খেলাফত দিলেন মালেক আল্লা।।

নবির পৃষ্ঠে মোহর নবুয়ত রয়
আশেকেতে আক্কাস দেখে
ভক্তগণকে কয়
লালন বলে এ ভেদ জানলে
যাবে মনের ত্রিতাপ জ্বালা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

দেখ না আপন দেল-মন ধুড়ে
দেখ না আপন দেল-মন ধুড়ে

দেখ না আপন দেল-মন ধুড়ে

  • Sub Title: দিন-দোনের মালিক সে যে আছে ধড়ে
 কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

  • Sub Title: নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন