পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়।
করমের লিখিত কাজ করিলেদোষ-গুণ তার কি হয়
শুনিতে পাই সাধু সংস্কার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে নাই হল না এবার
আর কি তার আশায়।
বাদশার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিদার তো হয় না দোষী
জীবের পাপ করিয়ে কি
সাঁই তার নরক দেয়।
কর্মের দোষ কি কাজকে দোষাই
কোন কথাতে গিরে দেয় ভাই
লালন বলে, আমার বোধ নাই
শুনলে কিবা হয়।৷
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯২; লালন-গীতিকা, পু, ২৬৮ (অন্তরার ১ম চরণে “শোণিতে পাই স্বাদ সোমেস কার”. এরূপ কথান্তর আছে। কিন্তু এর অর্থ স্পষ্ট নয়। কথান্তর :
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়।
কর্মের লিখন কাজ করিলে
দোষ-গুণ কি তার হয়।
শুনতে পাই সাধু সংস্কার
পূর্বে যদি না থাকে কার
………
তার কি আশায়
বাদশার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিদার কি হয় গো দোষী
জীব করে সব নরকবাসী
খোদ কি দয়াময়।
কর্মের দোষ কি কাজকে দোষাই
কোন কথাটি গেরো দেই ভাই
লালন বলে, আমার দোষ নাই
বললে কি তাই হয়৷।– বাউল কবি লালন শাহ, পৃ. ২৮১-৮২
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
- Sub Title: করমের লিখিত কাজ করিলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 71
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৃষ্ণ কই গো ও বিশাখা
- Sub Title: হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা
আজ সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে
- Sub Title: এবার যার খুশি সে বাঁধন কাটুক আমরা বাঁধব মাকে
আগে মন সাজো প্রকৃতি
- Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
তোমার নাম জানি নে, সুর জানি
- Sub Title: তুমি শরৎ-প্রাতের আলোর বাণী
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে
- Sub Title: আছে নীল জল শুন্যে সরসী ভরে
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আমরা চঞ্চল আমরা অদ্ভুত
রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
- Sub Title: আগে বোঝো পরে মজা
আকাশ, তোমার কোন্ রূপে মন চিনতে পারে
- Sub Title: তাই ভাবি যে বারে বারে
আশেক বিনা ভেদের কথা কে আর পোছে
- Sub Title: শুধালে খলিফা সবে রাসূল বলেছে
সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে
- Sub Title: বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
ও বিশাখা সই গো
- Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- Sub Title: আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
বাংলা
English 
Comments