“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
  • Sub Title: তার কি আর জাতির ভয় আছে

যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে।
তার কি আর জাতির ভয় আছে।।

সুতোর টানে পুতুল যেমন
নেচে ফেরে সারা জনম
নাচায় বাঁচায় সেহি একজন
গুরু নামে জগৎ জুড়েছে।।

গুরুমাখা ত্রিজগৎময়
কান্নাহাসি স্বর্গনরক হয়
উত্তম ম্লেচ্ছ কারে বলা যায়
দেখ গভীরেতে বুঝে।।

সকল পুণ্যের পুণ্যফল
গুরু বিনে নাই সম্বল
লালন কয় তার জনম সফল
যে জন গুরুধন পেয়েছে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কি সাধনে আমি পাই গো তারে
কি সাধনে আমি পাই গো তারে

কি সাধনে আমি পাই গো তারে

  • Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
 কে আজ কোপীন পরালে তোরে
কে আজ কোপীন পরালে তোরে

কে আজ কোপীন পরালে তোরে

  • Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন