“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে
ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে
  • Sub Title: পিতৃধন তোর নিল চোরে পারে যাবি কোন রাগে

ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে।
পিতৃধন তোর নিল চোরে পারে যাবি কোন রাগে।।

আছে ঘাটে যার রাজা সেই তো তার প্রজা
কর সাব্যস্ত করে আগে সাজাও গে ডিঙ্গে
নইলে পড়বে ধোঁকা সারবে দফা
মৃণালের দুইভাগে।।

আগে মৃণালের কোণে ভেবে দেখ নয়নে
ধনীর ভারা যাচ্ছে মারা পড়ে সেই ভাগে
কত নায়ের মাঝি হারায়ে পুঁজি
কলকলে নদীর ঘোরপাকে।।

সিরাজ সাঁই বলে রে লালন, স্বরূপ রূপে দিলে নয়ন
পার হয়ে যাবি তখন, পলাবে শমন ভেগে
পারবি নে সাধন বিনে সেই ত্রিপিনে
ভুগি মনে ভবের ভোগে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আগে জান না রে মন
আগে জান না রে মন

আগে জান না রে মন

  • Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ
 সে ভাব সবাই কি জানে
সে ভাব সবাই কি জানে

সে ভাব সবাই কি জানে

  • Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর
চল যাই আনন্দের বাজারে
চল যাই আনন্দের বাজারে

চল যাই আনন্দের বাজারে

  • Sub Title: চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন