সে ভাব সবাই কি জানে
যে ভাবে শ্যাম আছে বাধা গোপীরসনে।
গোপী বিনে জানে কেবা
শ্ৰদ্ধ
রস অমৃত সেবা।
গোপীর পাপ-পূণ্য জ্ঞান
থাকে না কৃষ্ণ-দরশনে৷
গোপী অনুগত যারা
ব্রজের
সে ভাব জানে তারা
নীর হেতু অধর ধরা গোপীর
মনে।
টলে জীব, অটলে ঈশ্বর
তাইতে কি হয় রসিক-নাগর
লালন কয়, রসিক বিভোর রস-ভিয়ানে।।————
৩৭১. শ্রীবসন্তকুমার
পাল, ‘ফকির লালন সা’, প্রবাসী, বৈশাখ ১৩৩৫; ‘লালন-গীতিকা’য় অন্তরার ৩য় চরণে ‘পাপ-পুণ্য’ স্থলে
‘পাপপুণ্যের’ এবং সঞ্চারীর ৩য় চরণে ‘নীর হেতু’ স্থলে ‘নিঃহেতু’ কথান্তর আছে।– পৃ.
২৪৮
‘লালন-সঙ্গীত’
গ্রন্থে ধুয়ার ২য় চরণে ‘ভাবে’ স্থলে ‘প্রেমে’ এবং অভোগর ২য় চরণে ‘নাগর’ স্থলে ‘শিখর’
কথান্তর আছে।-পৃ. ২৮১
সে ভাব সবাই কি জানে
- Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 197
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কোন খানদানে নবিজী মুরিদ হয়
- Sub Title: বল দ্বীন দয়াময়
ও প্রেম আর আমার ভালো লাগে না
- Sub Title: তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
- Sub Title: আগে ভাব জেনে প্রেম করো
না বুঝে মজো না পিরিতে
- Sub Title: বুঝে সুঝে করো পিরিত
চাঁদ-বদনে বল গো সাঁই
- Sub Title: বান্দার এক দমের ভরসা নাই
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
গুরু সুভাব দাও আমার মনে
- Sub Title: গুরু সুভাব দাও আমার মনে
ডুবে দেখ দেখি মন ভবকূপে
- Sub Title: আর কতদিন রাখবা চেপেচুপে
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
- Sub Title: এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
ধড়ে কোথায় মক্কা-মদিনা
- Sub Title: চেয়ে দেখ এক নজরে
গুরু বিনে সন্ধান কে জানে
- Sub Title: সে ভেদ জাহের নয় তা বাতেনে
কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে
- Sub Title: ঢেউয়ের উপর ফুল ফুটেছে তার উপরে
বাংলা
English