“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গৌর কি আইন আনিলেন নদীয়ায়
গৌর কি আইন আনিলেন নদীয়ায়
  • Sub Title: এ তো জীবের সম্ভব নয়

গৌর কি আইন আনিলেন নদীয়ায়
এ তো জীবের সম্ভব নয়।
আকা1 আচার আকা বিচার

দেখে শুনে লাগে ভয়।।

ধর্মাধর্ম বলিতে
কিছুমাত্র নাইকো তাতে
প্রেমের গুণ গায়;
জেতের বোল রাখলো না সে তো
করলো একাকারময়।।

শুদ্ধ-অশুদ্ধ নাই জ্ঞান
সাতবার খেয়ে একবার স্নান
করে সদাই;
অসাধ্যকে সাধন করে
জীবে যা না ছোঁয় ঘৃণায়।।

যমন ছিলো দবির খাস
তাঁরে প্রভু পদে দাস
করলো গৌর রাই;
লালন বলে মোমিনবংশে
জামালকে বৈরাগ্য দেয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কান্দ কে গো নদীরও কূলে
কান্দ কে গো নদীরও কূলে

কান্দ কে গো নদীরও কূলে

  • Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
আমার শ্যাম জানি কই রইলো গো
আমার শ্যাম জানি কই রইলো গো

আমার শ্যাম জানি কই রইলো গো

  • Sub Title: আমার মন নিল প্ৰাণ নিল বন্দে নিল কোন্ সন্ধানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন