“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
  • Sub Title: আগে ভাব জেনে প্রেম করো

বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না।
আগে ভাব জেনে প্রেম করো
যাতে ঘুচবে মনের বেদনা।।

ভাব দিলে বিদেশীর ভাবে
ভাবে ভাব কভু না মিশিবে।
পথের মাঝে গোল বাঁধিলে
কারো সাথে কেউ যাবে না।।

দেশের দেশী যদি সে হয়
মনে করে তারে পাওয়া যায়।
বিদেশী ঐ জংলা টিয়ে
কখনো পোষ মানে না।।

নলিনী আর সূর্যের প্রেম যেমন
সেই প্রেমের ভাব লও রসিক সুজন।
অধীন লালন বলে ঠকলে আগে
কাঁদলে শেষে সারবে না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কি ছার রাজত্ব করি
কি ছার রাজত্ব করি

কি ছার রাজত্ব করি

  • Sub Title: গোপাল হেন পুত্র আমার
বোঝালে বোঝে না মনরায়
বোঝালে বোঝে না মনরায়

বোঝালে বোঝে না মনরায়

  • Sub Title: আইনমত নিরিখ দিতে বেজার হয়
নামাজ আদায় কই হইলো আমার
নামাজ আদায় কই হইলো আমার

নামাজ আদায় কই হইলো আমার

  • Sub Title: নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
 আপনারে আপনি চিনিনে
আপনারে আপনি চিনিনে

আপনারে আপনি চিনিনে

  • Sub Title: দিন দোনের পর যার নাম অধর
 শ্রীরূপের সাধন আমার কৈ হল
শ্রীরূপের সাধন আমার কৈ হল

শ্রীরূপের সাধন আমার কৈ হল

  • Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল
নবী দিনের রাসুল খোদার মকবুল
নবী দিনের রাসুল খোদার মকবুল

নবী দিনের রাসুল খোদার মশগুল

  • Sub Title: ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন