“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র
লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র
  • Sub Title: ঠিক হইয়া বও তরীর 'পর

লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র
ঠিক হইয়া বও তরীর 'পর।
প্রেমের বড়শি ফেলবি জলে খবরদার।।

পাকাও এক রাগের সুতা
ছয় তারে করে একেস্তার।
ভাবের একটি টোম১ লাগাইয়া
গেঁথে দাও সুতায়।
নিচে সাড়া পেলে ভেসে উঠবে
আর ও ব্রহ্মাকোরা একেস্তার।।

নদীতে সদায় উঠে জল
ও সে করছে টলমল
রাগের ছড়ি, ছিপের বাড়ি খেলে বেটা
শুকনায় হবি তল।
কত রসিক জেলে জাল ফেলে
প্রাণ নিয়ে দিচ্ছে সাঁতার।।

ও আবার দেখে নদীর কূল
ও তোর লাগবে মহাভুল
টেপায়২ নিবে আধার৩ কেটে
বেটা হবি নামাক্কুল।
ফকির লালনের হয় এমনি দশা রে
ও যেমন ভেদায় রুই করছে আহার।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৪
গানটিতে বঁড়শি দ্বারা মাছ ধরার রূপক আছে। বাউলমতে পরমাত্মা মীন রূপে দেহে বিরাজ করেন। সেই কারণে মাছ ধরার কল্পনা করা হয়েছে। পূর্বোক্ত গানের (রাখলে সাঁই কূপজল করে) আঙ্গিকে এটি রচিত। সংগ্রহে ত্রুটি থাকার কারণে স্থানে স্থানে ছন্দঃপতন ঘটেছে।
১. টোম – বঁড়শির ফাৎনা
২. টেপা – এক প্রকার ক্ষুদ্র মাছ
৩. আধার – বঁড়শির চার; আটা, কেঁচো, বোলতার ডিম মাছ ধরার আধার রূপে ব্যবহৃত হয়।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যেও না আন্দাজি পথে মন-রসনা
যেও না আন্দাজি পথে মন-রসনা

যেও না আন্দাজি পথে মন-রসনা

  • Sub Title: কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না
 একি আইন নবী করল জারি
একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি

  • Sub Title: পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন