“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 রূপের তুলনা রূপে
রূপের তুলনা রূপে
  • Sub Title: ফণিমণি সৌদামিনী কি

রূপের তুলনা রূপে।
ফণিমণি সৌদামিনী কি

আর তার কাছে শোভে।
যে দেখেছে সে অটল রূপ
বাক নাহি মেরেছে রে চুপ
পার হল সে এ ভব-কূপ
রূপের মালা হৃদয়ে জপে।
আমি বিদ্যা-বুদ্ধি হানি
ভজন-সাধন নাহি জানি
বলবো কি সে রূপ বাখানি
মনমোহিনীর মন যাতে কল্পে।
বেদে নাই সে রূপের খবর
কেবল শুদ্ধ নামে বিভোর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
নিজ রূপে রূপ দেখ সংক্ষেপে।।

———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১৫-১৬; লালন-গীতিকা, পৃ. ১২

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভুলে ভুলে আজ ভুলময়
ভুলে ভুলে আজ ভুলময়

ভুলে ভুলে আজ ভুলময়

  • Sub Title: ভুলের লতায় বাতাসের ভুলে
বলো ভোট দিব আজ কারে
বলো ভোট দিব আজ কারে

বলো ভোট দিব আজ কারে

  • Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা

হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা

  • Sub Title: ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
ও জলে দেখিবি যদি আয়
ও জলে দেখিবি যদি আয়

ও জলে দেখিবি যদি আয়

  • Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
 আপনারে আপনি রে মন, না জান ঠিকানা
আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

  • Sub Title: পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন