রং মহলে সিঁদ কাটে সদায়।
জানি কোথায় সে চোরের বাড়ি।পেলে তারে কয়েদ করে
পায়ে দিতাম মনোবেড়ি।
সিদ-দরজায় চৌকিদার একজন
অহর্নিশি আছে সে চেতন।
কিরূপ তারে ভেল্কি মেরে
চুরি করে কোন ঘড়ি।
ঘর বেড়িয়ে ষোল জন সেপাই
তার এক এক জনার গুণের সীমা নাই।
তারাও চোরের না পেলে টের
কার হাতে দিবে দড়ি।
পিতৃ ধন আজ সব নিল লুটে
নেঙটি ঝাড়া করল বটে
লালন বলে, একই কালে
চোরের হল কি আড়ি।৷
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১১
লালন-গীতিকা’য় আভোগ স্তবকটি এরূপ :
পিতৃধন আজ সব নিল চোরে
নেংটি ঝাড়া করলো আমারে
লালন বলে, একই কালে
চোরের হলে কি আড়ি।।– পৃ. ২৫
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও শব্দের অনেক হেরফের হয়েছে। মৌখিক রচনার ক্ষেত্রে এরূপ পরিবতন অনিবার্য।
রংমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ী।
পাইলে সে চোরেরে কয়েদ করে
পায়ে দিতাম মনোবেড়ী।
সিংহ দরজায় চৌকিদার একজন
অহর্নিশি থাকে সচেতন
কখন তারে ভেল্কি মারে
কোন ঘড়ি করে চুরি।
ঘর বেড়ী ষোল জন সেপাই
এক এক জনের বলের সীমা নাই
তারাও চোরের টের পেল না।
কার হাতে দিবে দড়ি।
পিতৃধন সব নিল লুটে
লেংটি ঝাড়া করলে আমার
লালন বলে, একই কালে
চোরের হল কি আড়ি।।– পৃ. ৩১০
রং মহলে সিঁদ কাটে সদায়
- Sub Title: জানি কোথায় সে চোরের বাড়ি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 64
বাউল গান এর নতুন প্রবন্ধ
একবার ভবের কেনারে লাগাও তরী
- Sub Title: কোথায় রইলেন দয়াল কাণ্ডারী
কালায় কি প্রেম শিখাইল গো
- Sub Title: ও সজনী
দেখলাম কি কুদরতিময়
- Sub Title: বিনা বীজে আজগবি গাছ
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
- Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
কিরুপ হেরিনু পরানসই
- Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
- Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
চারু চপল পায়ে যায় যুবতী গোরী
- Sub Title: আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরি
আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না
- Sub Title: এগো সৎ পিরিতি হইতে পারে মাটির দেহা টিকবে না
তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
- Sub Title: তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি
আজি কাঁদে কারা ওই শুনা যায়
- Sub Title: দিন মাস যায় বরষ ফুরায়- ফুরাবে না হাহাকার?
বাংলা
English 
Comments