কারে বলবো আমার মনের বেদনা।
এমন ব্যথায় ব্যথিত মেলে না।।যে দুখে আমার মন
আছে সদায় উচাটন
বললে সারে না।
গুরু বিনে আর না দেখি কিনার
তারে আমি ভজলাম না।।অনাথের নাথ যে জনা মোর
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না।
কি করি কি হয়, দিনের দিন যায়
কবে পুরবে মনের বাসনা।।অন্য ধনের নয় রে দুখী
মন বলে হৃদয়ে রাখি
শ্রীচরণখানা।
লালন বলে, মোর পাপের নাই ওর
তাইতে আশা পূর্ণ হল না।।
কারে বলবো আমার মনের বেদনা
- Sub Title: এমন ব্যথায় ব্যথিত মেলে না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 218
লালন গীতি এর নতুন প্রবন্ধ
সরল হয়ে করবি কবে ফকিরি
- Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
হতে চাও হুজরের দাসী
- Sub Title: মনে গিল্লাত পোরা রাশি রাশি
লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই
- Sub Title: দেখ নারে মন দেখতে যার
কি করি কোন পথে যাই
- Sub Title: দোটানাতে ভাবছি বসে
গুরু ধরো করো ভজনা
- Sub Title: তবে হবে তোর সাধনা
এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি
- Sub Title: এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
- Sub Title: আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
গৌর প্রেম করবি যদি ও নাগরী
- Sub Title: কূলের গৌরব আর কোরনা
সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে
- Sub Title: যেমন মেঘে বিদ্যুৎ খেলে
মন বাতাস বুঝে ভাসাওরে তরী
- Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
মোরা গৌর স্বয়ংকার শিক্ষায় বলি
- Sub Title: গৌর বলে হরি বলতে শুনতে পাই তো সকলি
বাংলা
English