“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন দেহের খবর না জানিলে
মন দেহের খবর না জানিলে
  • Sub Title: মানুষ রতন ধরা যায় না

মন দেহের খবর না জানিলে
মানুষ রতন ধরা যায় না।
আপন দেহে মানুষ আছে

করো তাঁহার ঠিকানা।।

জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা,
আত্মারাম, আত্মারামেশ্বর দিয়ে পঞ্চমাত্মা
দড় হয় এদের চেনা।।

দলপদ্মে রঙ দেখলে পরে
তবেই চেনা যাবে আপনারে
অন্যে কী তাই বলবে তোরে
করো গুরুর সাধনা।।

ঘুমায় যখন এই মানুষে
মন মানুষ রয় দেশে দেশে
লালন বলে গতি পাই উদ্দিশে
এমন অমূল্য ধন দেখলে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি সন্ধ্যাদীপের শিখা
আমি সন্ধ্যাদীপের শিখা

আমি সন্ধ্যাদীপের শিখা

  • Sub Title: অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

  • Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
হায়রে পাগল মনা
হায়রে পাগল মনা

হায়রে পাগল মনা

  • Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
মনমাঝি তুই হইস নারে বেভুল
মনমাঝি তুই হইস নারে বেভুল

মনমাঝি তুই হইস নারে বেভুল

  • Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন