“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কে বোঝে সাঁইর লীলা খেলা
কে বোঝে সাঁইর লীলা খেলা
  • Sub Title: ও সে আপনি হয় গুরু, আপনি চেলা

কে বোঝে সাঁইর লীলা খেলা।
ও সে আপনি হয় গুরু, আপনি চেলা৷

সপ্ততলার উপরে সে
নিরূপে রয় অচিন দেশে
প্রকাশ্য রূপ লীলে রসে
চেনা যায় না লেগে বেদের খেলা।
অঙ্গের অবয়বে সৃষ্টি
করিল সে পরম ইষ্টি
তবে কেন আকর নাস্তি
বলি না জেনে সে ভেদ নিরালা৷
যদি কার হয় চক্ষুদান
সেই দেখে সে রূপ বর্তমান
লালন বলে, তাহার জ্ঞান-ধ্যান
হরে দেখিয়ে সব পুথিপালা।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৬-৩৭; লালন-গীতিকা, পৃ. ১১-১২

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো
মন তুমি সেই ভাবনা কর
মন তুমি সেই ভাবনা কর

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
আজ আমার আনন্দ দেখে কে
আজ আমার আনন্দ দেখে কে

আজ আমার আনন্দ দেখে কে

  • Sub Title: কে জানে বিদেশ হতে কে এসেছে-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন