প্রেমের সন্ধি আছে তিন।
ষড় রসিক বিনে জানা হয় কঠিন।।প্রেম প্রেম বললে কি হয়
না জেনে সে প্রেম পরিচয়
আগে সন্ধি বোঝ
প্রেমে মজ
সন্ধি স্থলে সে মানুষ অচিন।।পঙ্কজলে ফুল সন্ধি বিন্দু
অদ্যমূল তার সুধার সিন্ধু
ও সে সিন্ধু মাঝে
আলেক নেচে
উদয় হচ্ছে সদায় রাত্রদিন।।সরল প্রেমের প্রেমী হলে
চাঁদ ধরা যায় সন্ধি খুলে
ভেবে লালন ফকির
পায় না ফিকির
হয়ে আছে সদায় ভজনহীন।।—————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫; লালন-গীতিকা, পৃষ্ঠা ১২৯-৩০; লালন-সঙ্গীত, পৃষ্ঠা ১৪১
কথান্তর:
প্রেমের সন্ধি আছে তিন।
সরল রসিক বিনে জানা হয় কঠিন।।প্রেম প্রেম বললি কি হয়
না জেনে সে প্রেম পরিচয়
আগে সন্ধি করতে প্রেমে মজরে
আছে সন্ধিস্থলে মানুষ অচিন।।পঙ্ক, জল, পল, সিদ্ধু, বিন্দু
আদ্য মূল তার শুষ্ক সিদ্ধু
ও তার সিন্ধু মাঝে আলেক পেচবে
উদয় হচ্ছে রাত্রিদিন।।সরল প্রেমিক হইলে
চাঁদ ধরা যায় সন্ধিমূলে
অধীর লালন ফকির পায় না ফিকির
হয়ে সদায় ভজনবিহীন।।——
মুহম্মদ মনসুরউদ্দীন, ‘শাহ লালন ফকিরের গান’, প্রবাসী, ফাল্গুন ১৩৩৩; হারামণি, ১ম খণ্ড, পৃষ্ঠা ৪৪
প্রেমের সন্ধি আছে তিন
- Sub Title: ষড় রসিক বিনে জানা হয় কঠিন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 61
বাউল গান এর নতুন প্রবন্ধ
ম’লে গুরু প্রাপ্তি হবে
- Sub Title: সে তো বড় কথার কথা
মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ববাগানে
- Sub Title: এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
- Sub Title: নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা
কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে
- Sub Title: রাধা ভাব প্ৰেমতরঙ্গে ভুবন মাথিয়াছে চি
আকাশ আর এই মাটি ওই দূরে যেথায় মেশে
- Sub Title: চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- Sub Title: ও মন মাঝি রে-
বাজল কিরে ভোরের সানাই
- Sub Title: শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে
শ্যামের বাঁশি মন উদাসী
- Sub Title: বাজিলো বাঁশি গহিন কাননে ধু
বলি রে মানুষ মানুষ এই জগতে
- Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
- Sub Title: যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
জয়রে জয় প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
- Sub Title: জয় সুরধুনী ধন্য নৈদে অবতীর্ণ
বাংলা
English 
Comments