“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
  • Sub Title: ও মন, দেখ দেখ মনুরায় হয়েছে উদয়

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে।
ও মন, দেখ দেখ মনুরায় হয়েছে উদয়
কি আনন্দময় সাধ বাজারে।।

সাথের বাজারে রে মন
বনের কাষ্ঠ হয় চন্দন
হেন পদে নিষ্ঠা যার
না হয়, তার
না জানি কি কপালে আছে রে।।

যথা রে মন সাধুর বারাম
তথা সাধ বারাম নিরন্তর
সেই রে সাধ সভায়
এনে মন আমার
আবার যেন ফেরে ফেলিস্ না রে।।

সাধুর গুরুর এই মহিমা
দেবাদিতে নাই রে সীমা
লালন কয়, রে মন
খোদাজীর আরাধন
সাধুর সঙ্গে রঙ্গ বেশ কর রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী রাত্র হইল ভোর
সখী রাত্র হইল ভোর

সখী রাত্র হইল ভোর

  • Sub Title: আইনা না মোর প্রাণ প্রিয়া নিদয়া-নিষ্ঠুর ধু
কই গো রাধার মনচোর
কই গো রাধার মনচোর

কই গো রাধার মনচোর

  • Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
সই আমি বসে রৈলাম কার আশায়
সই আমি বসে রৈলাম কার আশায়

সই আমি বসে রৈলাম কার আশায়

  • Sub Title: কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন