“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে
আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে
  • Sub Title: উপর সে রূপ লীলে

আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের
উপর সে রূপ লীলে।

নিরাকারে শেষে ছিল যেরূপ হালে৷
নিরাকারে গম্ভো ভারি
আমি কি বুঝতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সুফলে।
আবিম্ব উথলিয়ে নীর
পড়িছে সে নিরাকার
ডিম্বরূপ হয় গো তার
সৃষ্টির
ছলে।
আপন তত্ত্বে আপনি কানা
মিছে করি পড়াশোনা
লালন বলে, যাবে জানা
আপনারে চিনিলে৷।
———
লালন ফকির : কাব্য ও
কাব্য, পৃ. ২২২-২৩
‘লালন-গীতিকা’য়
ধুয়ার ১ম চরণে “আজ করছে রে সাঁই ব্রহ্মাণ্ডের পর সে রূপ লীলে/নরাকারে ভেসে ছিল সেরূপ
হালে।।” রূপ পাঠভেদ আছে। এতে অন্তরা ও সঞ্চারী স্তবকের স্থান-বদল হয়েছে। অন্তরার ২য়
চরণে “আমি কি তাই জানতে পারি” এবং সঞ্চারীর ১ম চরণে ‘উথলিয়ে’ স্থলে উজালিয়ে কথান্তর
আছে।– পৃ. ৩৯-৪০

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 পার নিৰ্হেতু সাধনা করিতে
পার নিৰ্হেতু সাধনা করিতে

পার নিৰ্হেতু সাধনা করিতে

  • Sub Title: যাও রে ছেড়ে জরা-মৃত্যু নাই যে দেশেতে
নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে

নাপাকে পাক হয় কেমনে

  • Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন