“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেমন দেহভাণ্ড চমৎকার
কেমন দেহভাণ্ড চমৎকার
  • Sub Title: আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার

কেমন দেহভাণ্ড চমৎকার, ভেবে অন্ত পাবে না তার।
আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার
সেই পঞ্চতত্ব করে একত্র, কীর্তি করে কীর্তিকার।।

মেরুদণ্ড শতখণ্ড ব্রহ্মাণ্ড হয় তাহার ‘পর
সাতসমুদ্র চৌদ্দভুবনের নয়নদী বয় নিরন্তর;
ইড়া, পিঙ্গলা, সুষম্না দেখে রঙ হয় তিন প্রকার
উপরে ব্রহ্মনাড়িতে ব্রহ্মরন্ধ্রে রয় মূলাধার।।

সপ্তদল পাতালের নিচে চর্তুদল আর কুলকুণ্ডলিনী সদাই স্থির
তার ঊর্ধ্বে বিজনেতে দশমদল কমলের উপর মণিপুরের ঘর
তার ঊর্ধ্বে দ্বাদশদলে ঊনপঞ্চাশ পবনের ঘর
প্রাণ অপান সমান, উদানের ব্যাস হতে গতি কার।।

ষড়দলে দুলক্ষ যোজনের পার ষোলকলা গণ্য শরীরে
বিশুদ্বাক্ষ নাম তার ঊর্ধ্বে মহাজ্ঞানে দ্বিদল কমলের ‘পরে;
চন্দ্রবিন্দু অঙ্গ ইন্দুরে জীবের বিন্দু ঝরে সিন্ধু হয় পাথার
লালন বলে জোড়াপদ্ম, নীলপদ্ম, ভেদ কর মন অতিদীপ্তকার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মুর্শিদ বলি নৌকা ছাড়ো
মুর্শিদ বলি নৌকা ছাড়ো

মুর্শিদ বলি নৌকা ছাড়ো

  • Sub Title: মুর্শিদ নামে ভাসলো তরী অকুলে ডুবিবে না ধু
বিলাতের স্মৃতি
বিলাতের স্মৃতি

বিলাতের স্মৃতি

  • Sub Title: তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে
আমি জেনে শুনে তবু ভুলে আছি
আমি জেনে শুনে তবু ভুলে আছি

আমি জেনে শুনে তবু ভুলে আছি

  • Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে
রস ছাড়া রসিক মিলে না
রস ছাড়া রসিক মিলে না

রস ছাড়া রসিক মিলে না

  • Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
আমারে যদি জাগালে আজি নাথ
আমারে যদি জাগালে আজি নাথ

আমারে যদি জাগালে আজি নাথ

  • Sub Title: ফিরো না তবে ফিরো না করো করুণ আঁখিপাত

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন