দিবানিশি থাক মন ঐ ধ্যানে।
যার প্রতি হয় গুরুর দয়াবিবাদ নাই তার কোনখানে।
দিব্যজ্ঞানের পাপী যারা
খোদার কি রূপ জানে তারা
ও তা জানবে কেনে অহিকেরা
জ্ঞানীর মর্ম জানে জ্ঞানী জনে।।মুরশিদ জ্ঞান সঁপিল যারে
ও তার মনের আন্ধার যাবে দূরে
জ্ঞান-চক্ষে দেখবি তারে
ও তাই ভাবছ মনে মনে।।লালন শাহ দরবেশ বলে
শোন রে কিনু, বলি তোরে
কি করিবে তোর মান গুমানে
এখন সঁপেছি ফটিক চান্দের চরণে।।———————————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৯১-৯২, ৯৭
গ্রন্থে একই গানের দুটি পাঠ আছে। উভয়ের সমম্বয় করে পাঠটি নির্ণয় করা হয়েছে। অভোগে অন্ত্যমিলের ব্যত্যয় ঘটেছে।। ৯১-৯২ পৃষ্ঠায় সঞ্চারী ও আভোগের মিশ্রণজাত পাঠটি এরূপ:
মুর্শিদ জ্ঞান সঁপিল যাবে
ও তার মনের আন্ধার যাবে দূরে
তাই লালন বলে, জ্ঞান-চক্ষে দেখবি তারে
কি করিবে তোর কাল শমনে।
দৃষ্টি কেবল সিরাজ সাঁইর চরণে।।শেষের চরণটি বাড়তি; লালনের গানে এমনটি থাকার কথা নয়।
দিবানিশি থাক মন ঐ ধ্যানে
- Sub Title: যার প্রতি হয় গুরুর দয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
পরো পরো চৈতালি-সাঁঝে কুস্মী শাড়ি
- Sub Title: আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি
প্ৰাণ সখী গো- অন্তিমকালের উপায় দেখিনা
- Sub Title: বেপার করিতে আইলাম একে দ্বিগুণ দুনা
ঐ বাজে কুলনাশার বাঁশি
- Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি
মারহাবা সৈয়দে মক্কি মদনি
- Sub Title: বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
ওগো পাতকীর কাণ্ডারি
- Sub Title: দুরুদ সালাম ভেজি
কে বানালো গো আজব শহর-নহর
- Sub Title: একঘরেতে জল আর আগুন
গেড়ে গাঙের ও ক্ষেপা
- Sub Title: হাপুর-হুপুর ডুব পাড়িলি
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
- Sub Title: শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে
কৃপা কইরে আইস আসরে গৌরমণি
- Sub Title: আমি কোন্ সাধনে তোমায় পাব সাধনা জানি না
পিরিতি কি সকলে জানে
- Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
বাংলা
English 
Comments