আরে কে যাবি বড়শি বাইতে নূতন পুকুরে।।
পুষ্করিণী সাড়ে তিন রতিঘাটলাতে জ্ঞানের বাতি
নয় শিরে নয় ধার খেলে।।আছে দই-দুগ্ধ উদয় চন্দ্র
রামানন্দ ভক্তবৃন্দ
পারের ঘাটে একদিন যদি মেলে।।আর ও পুষ্করিণী তিন কোণা
ভিতরে তার লাল নিশানা
চিন্তামণি মাসে মাসে খেলে।।রসিক ডুবারু যারা
টের করে নিছে তারা
পুষ্করিণীতে মতি নিছে তুলে।।আছের ভাবের ছিপ, প্রেমের সুতা
অনুরাগে আধার গাঁথা
যদি সেই মীনে গেলে।।আছে ভবসিন্ধু পারের বেলা
যমেরে দেখাইয়া কলা
গুরু বলে পারের নৌকা খোলে।।আছে একটি গাছের দুই মূল
তিন কলি চার ফুল
শোভা করে ছয় ডালে।।গাছে যখন ছাড়বে ভক্তি-লতা
জড়িয়ে ধরবে কতই লতা
ও সাধু দরবেশ বোষ্টমে তাই বলে।।দরবেশ লালন শা কয়, ভারে ভারে
শোন রে কিনু, বলি তোরে
ঐ ভাব ছিল যার অন্তরে।।এবার গুরুর রূপে নয়ন দিয়ে
নিরিখ পানে থাক গে চেয়ে
মানুষ জনম যাতে ভবে পাই রে।।——————
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৩৫-৩৬
গানটিতে ধুয়াসহ এগারটি স্তবক আছে। ধুয়া, অন্তরা, সঞ্চারী ও আভোগ – এই চতুরঙ্গ নিয়ে গানের যে সুর-কাঠামো, এতে তার ব্যতিক্রম ঘটেছে। ধুয়ার পূরণবাচক চরণ নেই। শেষের দুইটি স্তবকের শেষ চরণে অন্ত্যমিলে বৈষম্য আছে। আমাদের ধারণা, এতে দুটি, কি তিনটি গান একত্রে মিশে গেছে।
আরে কে যাবি বড়শি বাইতে নূতন পুকুরে
- Sub Title: পুষ্করিণী সাড়ে তিন রতি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 73
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে জন পদ্মহীন সরোবরে যায়
- Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
নবী না চিনে কি আল্লা পাবে
- Sub Title: পাবে
স্বরূপে রূপ আছে গিলটি করা
- Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা
অবোধ মন রে তোমার হলো না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
- Sub Title: কতই রঙ্গে শ্যাম দাড়াইয়াছে খেইড় কদমতলে
ডুবে দেখ দেখি মন ভবকূপে
- Sub Title: আর কতদিন রাখবা চেপেচুপে
বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না
- Sub Title: তার কাছে আর যেয়ো না যেয়ো না
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি
- Sub Title: ক্ষমা করো তুমি আমারে
দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা
- Sub Title: মন্দিরে পূজারিণী আশাহতা
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে
- Sub Title: আনন্দগান গা রে হৃদয় আনন্দগান গা রে
বন্ধু নিবেদি চরণে
- Sub Title: ভিন্ন যদি ভাসো
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
- Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা
বাংলা
English 
Comments