মহা ভাবের মানুষ হয় যে জনা
তারে দেখলে যায় রে চেনা।
তার আঁখি দুটি ছলছলমৃদু হাসি বদন খানা।।
ফলের আশা করে না যে
ফুলের মধু পান করে সে
সেই তো রসিক জনা।
তার কাম নদীতে চর পড়েছে
প্রেম নদীতে জল ধরেনা।।সদাই থাকে শান্ত রতি
নির্জনে তার গতাগতি
করে জগৎপতির সাধনা।
তার হেতুর সঙ্গে নাই সম্বন্ধ
নিহেতু তে বেচাকেনা।।সদাই থাকে নিগুম ঘরে
ডাকে গুরুর রূপ নিহারে।
সে জন অন্য রূপ বুঝেনা।
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
তোমার গুরুতে বিশ্বাস হলোনা।।
মহা ভাবের মানুষ হয় যে জনা
- Sub Title: তারে দেখলে যায় রে চেনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
- Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
- Sub Title: তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি
বেদনা কী ভাষায় রে
- Sub Title: মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
নবী দিনের রাসুল খোদার মশগুল
- Sub Title: ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল
বিজলি চাহনি কাজল কালো নয়নে
- Sub Title: রহি রহি কেন হানিছে ক্ষণে ক্ষণে
আজ বাদে কাল আসবে্ কিনা
- Sub Title: কে জানে ভাই কে জানে
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
মনমাঝি তোর মানবতরী
- Sub Title: ভবসাগরে ভেসে যায়
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
সে-ধন কি চাইলে মেলে
- Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
- Sub Title: মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে
বাংলা
English 
Comments