“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
  • Sub Title: নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
শুধায় কার কাছে।
যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।।

মেরাজ সে ভাবেরই ভুবন
গুপ্ত ব্যক্ত আলাপ হয় দুজন
কে পুরুষ আকার, কে প্রকৃতি তাঁর
শাস্ত্রে প্রমাণ কি রেখেছে।।

কোন প্রেমের প্রেমিকা ফাতেমা
করেন সাঁইকে পতি ভজনা
কোন প্রেমের দায়, ফাতেমাকে সাঁই
মা বোল বলেছে।।

কোন প্রেমে গুরু হয় ভবতরী
কোন প্রেমে শিষ্য কান্ডারী
না জেনে লালন, প্রেমের উদ্দীপন
পিরীত করে মিছে।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো দরদী নাই এ সংসারে
ওগো দরদী নাই এ সংসারে

ওগো দরদী নাই এ সংসারে

  • Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে
কাইন্দ না রাই কমলিনী
কাইন্দ না রাই কমলিনী

কাইন্দ না রাই কমলিনী

  • Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
আইস ধনী রতন মন্দিরে
আইস ধনী রতন মন্দিরে

আইস ধনী রতন মন্দিরে

  • Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন