“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
  • Sub Title: সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়

আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায় ।
সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয় ।।

চাতকরূপ পাখি যেমন
করে সে প্রেম নিরূপণ
আছি তেমন প্রায়, কারে বা শুধায়
সে-চাঁদের উদ্দিশ কে কয় ।।

একদিন সে-চাঁদ গৌরাঙ্গ
গোপীনাথতলায় গেল
হারায় সেথায়, সোনার নদীয়ায়
সেই হতে অন্ধকার হয় ।।

গৌরচাঁদ এই স্বচক্ষে
যে জনা একবার দেখে
দুঃখ দূরে যায়, ভজনহীন তায়
লালন কি তা জনতে পায় ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও ভাই জোর জুলুমি ছাড়ো
ও ভাই জোর জুলুমি ছাড়ো

ও ভাই জোর জুলুমি ছাড়ো

  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে

নাপাকে পাক হয় কেমনে

  • Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন