শুদ্ধ প্রেম সাধলো যারা
কামরতি রাখলো কোথা।
বলো রসিক রসের মাফিকঘুচাও আমার মনের ব্যাথা।।
আগে উদয় কামের রতি
রস আগমন তারই গতি।
সেই রসে করে স্থিতি
খেলছে রসের প্রেমদাতা।।মন জানিত রসের করণ
নয়রে সে প্রেমের ধরন।
জল সেঁচে তার হয়রে মরণ
কথায় কেবল বাজি জেতা।।মনের বাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন।
ভেবে কয় ফকির লালন
ডাকলে সে তো কয় না কথা।।
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- Sub Title: কামরতি রাখলো কোথা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 225
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কোন রসে কোন মানুষ আছে
- Sub Title: মহারসের ধনী
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
- Sub Title: আলকারেতে ছিল আলের উপর
যে ঘরে সাঁই বাস করে
- Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে
সকাল বেলা চিকন কালা
- Sub Title: এলে কী মনে করে
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
ব্রজের সে প্রেমের মর্ম সবাই কি জানে
- Sub Title: শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে
মন রে, কবে ভবে সূর্যের যোগ হয়
- Sub Title: যোগ হয়
সদর ঘরে যার নজর পড়েছে
- Sub Title: সে কি আর বসে রয়েছে
গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
- Sub Title: কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে
ও মন, কে তোমার যাবে সাথে
- Sub Title: কোথা রবে ভাই বন্ধু সব
গুরু ধরো করো ভজনা
- Sub Title: তবে হবে তোর সাধনা
আমার ঘর খানায় কে বিরাজ করে
- Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে
বাংলা
English