“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

করি মানা কাম ছাড়েনা মদনে
করি মানা কাম ছাড়েনা মদনে
  • Sub Title: প্রেম রসিকা হব কেমনে

করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।।

এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি।
মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি
করে সে মুনশিগিরি গোপণে।।

চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না।
সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে
নইলে চোর লয়ে যাবে কোনখানে।।

অধীন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়।
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এমন দিন কি হবে রে আর
এমন দিন কি হবে রে আর

এমন দিন কি হবে রে আর

  • Sub Title: খোদা সেই করে গেল রসুল রূপে অবতার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন