“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে

গাউছ ধনরে, কি সাধনে পাব তোমারে,
আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে ।।

তুমিত দয়ার সিন্ধু আমিত পতিত জন,
দীন দাসে কৃপা বিন্দু নিয়েছি তোমার স্মরণ,
দীন স্মরণ দুঃখ বারণ, নাম ধরেছে সংসারে ।।

তোমার দয়া হলে পঙ্গু হিমাদ্রী লঙ্ঘিয়ে যায়,
বোবার মুখে বাক্য সরে অন্ধ নয়ন মেলে চায়,
আরবের বাসিন্দা তুমি উদয় হলে ভাণ্ডারে ।।

বেশ বদলে দেখা দিলে , গাউছেল আজম মাইজভাণ্ডার,
আহাদ আর আহাম্মদের খেলা বুঝতে শক্তি আছে কার ,
নমস্কার পুনঃ নমস্কার করি বাবা তোমারে ।।

সুখে দুঃখে সমান ভাবে যে জন তোমারে স্মরণ লয় ,
বনে কি মরণে রণে থাকে না তার কোন ভয়,
একটু চরণ প্রান্তে জায়গা দিয়ে রেখো রমেশ পাগলারে ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

একাসনে রাইকানু প্ৰেমে ভাসিয়া যায়

  • Sub Title: একজনের গায়ের বসন আরেক জনের গায়
শাহ আব্দুল করিম

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়

  • Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
রাধারমণ দত্ত

আরে ও পাগোলার মন রে

  • Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
শাহ আব্দুল করিম

দয়া করো দয়াল তোমার

  • Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
মাইজভাণ্ডারী গান

প্রিয়া তরঙ্গ ভঙ্গিমা দেখায়ে আমায়

  • Sub Title: মন ধন হরি নিল করি কি উপায়
শাহ আব্দুল করিম

ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই

  • Sub Title: যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই
কবিয়াল রমেশ শীল

সোণার আদম হেলা করে

  • Sub Title: (ওরে আদমরে) পিতার মস্তক হতে
রাধারমণ দত্ত

মন চল রে দেশে যাই বিদেশ আসি

  • Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
মাইজভাণ্ডারী গান

কাঁদিয়ে কাঁদাই যেও না

  • Sub Title: টুক না হেরিলে তোমা প্রাণে ছটফটাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন