প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি কি দিয়ে জুড়াই।
পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,
তার সঙ্গে দেখা শুনা নাই।
আমার গেল কুল মান, বাকি মাত্র আছে প্রাণ,
তার আশায় জীবন কাটাই ।।আশায় বান্ধিয়া বুক, দেখিতে বন্ধুর মুখ,
সর্ব দুঃখ পশরিয়ে যাই ।
দিবা নিশি ভাবি তারে, সে’ত ভাবেনা আমারে
বুঝি বন্ধুর দয়া মায়া নাই ।।বন্ধু কি মোহিনী জানে, পরাণ ধরিয়ে টানে,
নয়নের ভঙ্গিমা দেখাই।
আমি যার জন্য সর্বত্যাগী, সেই করে দোষের ভাগী,
মুই অভাগির হবে কি উপায় ।।নরূপে রূপ ধরি, আমারে পাগল করি,
এখন কোথায় রয়েছে লুকাই ।
রমেশ বলে ফল হবে, কলবেতে তলবে,
ধরা দিবে নাগর কানাই ।।
প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি
- Sub Title: পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 118
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাঁচিবার সাধ নাই গো সখী
- Sub Title: দেহার মাঝে কি যন্ত্রণা কারে বা দেখাই ধু
সোনার মানুষ বলি তারে
- Sub Title: ভবিষ্যৎ চিন্তা করে
জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
- Sub Title: তুই আমার ছইছনা সজনী
এই যে দেহতরী কে করিল সুগঠন
- Sub Title: মেস্তরিরে চিনিলায় নারে মন
পিরীতি না জানে সখী
- Sub Title: পিরীতি না জানে সখী (সখি), সে জন সুখী বল কেমনে ?
তুমি বিপদ ভঞ্জন হৃদয়
- Sub Title: তব পদ তরীতে উঠাওতে ত্বরিতে তরিতে বাসনা আমারি
ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
- Sub Title: তুমি যদি ছাড়িয়া যাও যাইমু কি করে
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
- Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
বল সখিরে কেমনে রাখিব এ জীবন
- Sub Title: বিরহের অনলে হিয়া দহে সর্বক্ষণ
ও মন থাকো রে সাবধানে
- Sub Title: রিপু ছয় জনে ধু
বাংলা
English